
দীর্ঘ ১২ বছর আইনি জটিলতা শেষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা (এমইউজে)- এর উৎসবমুখর পরিবেশে দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের শহিদ হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ভোট গ্রহণ চলে। নির্বাচনে ১৫৩ জন ভোটারের মধ্যে ১১৮ জন ভোট প্রদান করেন। দুটি ভোট বাতিল হয়। বিজয়ীরা হলেন- সভাপতি আবু তৈয়ব (এনটিভি খুলনা ব্যুরো প্রধান), সহ-সভাপতি মাসুদুর রহমান রানা (বার্তা সম্পাদক সময়ের খবর), সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান (ইন্ডিপেনডেন্ট টিভি), সহ-সাধারণ ফকির শহিদুল ইসলাম (দিনকাল), কোষাধ্যক্ষ রাজু আহমেদ (গ্রামের কাগজ ও আলোকিত বাংলাদেশ খুলনা ব্যুরো প্রধান), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খায়রুল আলম (সময়ের খবর), নির্বাহী সদস্য যথাক্রমে হাসান আহমেদ মোল্লা (দৈনিক তথ্য), কনক রহমান (একাত্তর টিভি), এস এম মাহবুবুর রহমান (খুলনা গেজেট),দ্বীন মোহাম্মদ রেজা সোহাগ (দৈনিক প্রবর্তন) ও রামিম চৌধুরী (এখন টিভি)। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের। সদস্য ছিলেন, খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান ও খুলনা গ্রেজেট পত্রিকার সহকারী সম্পাদক আনিস উদ্দিন। নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন তথ্য অধিদপ্তর খুলনার সহকারী তথ্য অফিসার রমজান আলী।