ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

লেবানন থেকে লাশ হয়ে ফিরলেন রেমিট্যান্সযোদ্ধা শুভ

লেবানন থেকে লাশ হয়ে ফিরলেন রেমিট্যান্সযোদ্ধা শুভ

দরিদ্র পরিবারের দুই শতক বসত ভিটা বিক্রি করে আড়াই বছর আগে লেবাননে যায় শুভ দাস। এরপর দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয় শুভ দাস। প্রায় চার মাস পর বাংলাদেশি শ্রমিক শুভ দাসের মরদেহ নিজ বাড়ি সাতক্ষীরার কলারোয়ার পৌচেছে। গতকাল রোববার সকাল ১০ টায় লাটশ পৌছানোর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। হতাশ হয়ে গেছে পুরো পরিবার। পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক সংকট লাঘব করতে এবং বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে শুভ প্রায় তিন বছর আগে লেবাননে গিয়েছিল। তার বিদেশ যাত্রার খরচ জোগাতে পরিবারটি জমি ও গবাদি পশু বিক্রি করে ঋণ নিয়েছিল।

গত ১২ মে নবাতিয়া জেলার জেবদিন এলাকায় রুটিবাহী একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় ২৩ বছর বয়সী শুভ দাস নিহত হন এবং ঘটনাস্থলেই আরও তিনজন বাংলাদেশি শ্রমিক নিহত হন। তার মৃত্যুর তিন মাস পঁচিশ দিন পর সকালে কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামে তার নিজ বাড়িতে পৌঁছেছে। শুভকে শেষবারের মতো দেখতে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বাড়িটিতে জড়ো হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা বলেন, ২০২৩ সালে জমি-জায়গা বিক্রি করে শুভ লেবাননে যান। ১২ মে ইসরায়েলি ড্রোন হামলায় তিনি নিহত হন। পরিবারের পক্ষ থেকে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সকালে শুভর মরদেহ বাড়িতে পৌঁছেছে। ধর্মীয় রীতি অনুযায়ী তার সৎকারের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত