ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

দাউদকান্দিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা

দাউদকান্দিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার নিগার সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াছমিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু আব্দুল্লাহ বায়েজিদ, দাউদকান্দি সদর (উত্তর) ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নাজমুল সরকার, জিংলাতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম রনি, গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েশা আক্তার সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত