ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

আদমদীঘিতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার তিন

আদমদীঘিতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার তিন

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিভিন্ন মামলায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে তাদের নিজনিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ছাতারবাড়িয়া গ্রামের বাবু প্রামানিকের ছেলে সুমন প্রমানিক ওরফে কাইল্যা ও একই গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে আরিফুল ইসলাম এবং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নুর আসলাম শেখের স্ত্রী রেহেনা পারভিন। আদমদীঘি থানা থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, গ্রেপ্তারদের গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত