ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ভোলার বোরহানউদ্দিনে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাফা (৩) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কুঞ্জেরহাট বৈদ্যেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় সোহেল নামের এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। নিহত রাফা আহত সোহেলের মেয়ে। আহত সোহেল লালমোহন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক ফিরোজ মিয়ার বড় ছেলে। জানা গেছে, মঙ্গলবার সকালে কুঞ্জেরহাট থেকে সোহেল তার শিশু ক্যানাকে নিয়ে মোটরসাইকেলে করে লালমোহনের দিকে যাচ্ছিলেন। এসময় বৈদ্যেরপুল এলাকায় আসলে বিপরীত হতে একটি কাভার্ড ভ্যানের সাথে আর মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশু রাফাকে মৃত ঘোষণা করেন।

বোরহানউদ্দিন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত