
আত্মবিশ্বাস ও জ্ঞানের বিকল্প নেই- সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন,শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে জ্ঞান-বিজ্ঞানের আলোকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বপন। গতকাল বৃহস্পতিবার নোয়াখালীতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে নোয়াখালী উন্নয়নে জেলা প্রশাসক হল রুমে জেলা প্রশাসক সফিকুল ইসলামের সভাপতিত্বে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে করেন। পরে তিনি নোয়াখালী জিলা স্কুল এর আগে সকালে নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শন নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্যোগে জীবনের অনেক স্মৃতি তুলে বক্তব্য রাখেন। এ সব প্রতিষ্ঠানে তিনি তাঁর শিক্ষাজীবন ও জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য দেন। তিনি এসব বক্তব্য রাখেন। তিনি খেলাধুলা চার চারটি পুরস্কার পাওয়া স্মৃতি কথা বলে। তিনি ডাক্তার হবে মনে ভাবতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় অংশনেন, কিন্তু ভর্তি হতে পারে নি। তিনি ডাক্তার সচিব হলেন। এসব স্মৃতি তুলে বক্তব্য রাখেন। তিনি দেশ বিদেশি অনেক অর্জন অভিজ্ঞতা কথা তুলে বক্তব্য রাখেন। তিনি সবার আগে বাংলাদেশ দেশ প্রেমের আহবান করেন। তিনি জেলা উন্নয়ন বিশ্ববিদ্যালয়, জিলা স্কুল উন্নয়ন সাথে থাকবেন। অনুষ্ঠানে বিভিন্ন কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন। সচিব কামরুজ্জামান চৌধুরী স্বপন বলেন, জীবনে সফল হতে হলে শিক্ষার্থীদের এখন থেকেই স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। কোনো বাধা বা ব্যর্থতায় হাল ছেড়ে দেওয়া যাবে না। বড় অর্জনের জন্য অধ্যবসায়, আত্মবিশ্বাস ও জ্ঞানের বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ছেলে-মেয়েদের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করতে হবে। মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রেখে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব হাফিজ উল্যা,
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। জিলা স্কুলে প্রধান শিক্ষক আবুল কাশেম,সাংবাদিক ফোরাম সভাপতি মানিক ভূঁইয়া প্রমুখ।