ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

কয়রায় তরুণদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

কয়রায় তরুণদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

জাতীয়তাবাদী তরুণদলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। খুলনা জেলা তরুণ দলের সভাপতি আজিজুল হাকিম ও সাধারণ সম্পাদক মামুন গাজী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তরুণ দলের কয়রা উপজেলা কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা না পাওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ি পূর্বের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হলো। এ ব্যাপারে আজিজুল ইসলাম আজু তার প্রতিক্রয়া ব্যক্ত করে জানান, দলের প্রতি তিনি অনুগত থেকে বিগত জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পীর পক্ষে কাজ করেছেন। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর মোটর শোভাযাত্রা সহকারে নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকায় প্রবেশ করলে সাধারণ মানুষ তাকে বরণ করে নেন। এ সময় উত্তরচক জিয়া স্মৃতি সংসদ ও পল্লীমঙ্গল ক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত