ঢাকা রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ময়মনসিংহে বাপসার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ময়মনসিংহে বাপসার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির (বাপসা) ময়মনসিংহ জেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ময়মনসিংহ জেলা পরিষদের আব্দুল জব্বার মিলনায়তন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও জেলা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের ময়মনসিংহের উপপরিচালক (ডিডিএলজি) উম্মে হাবীবা মীরা। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক সোনিয়া হাসান জিসান।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়।

পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান জেলা কমিটির আহ্বায়ক মো. নজরুল ইসলাম। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কবির উদ্দিন, সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মতিউর রহমান, সিনিয়র সহসভাপতি মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী হৃদয় এবং অর্থ সম্পাদক হিসেবে বজলুল হক দায়িত্ব গ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ডিডিএলজি উম্মে হাবীবা মীরা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চলতি মাসে ময়মনসিংহ জেলা প্রথম স্থান অর্জন করেছে। তবে সারা দেশের মধ্যে জেলার বর্তমান অবস্থান অষ্টম। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ অবস্থান থেকে আরও আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করলে জাতীয় পর্যায়ে ময়মনসিংহকে পঞ্চম স্থানে উন্নীত করা সম্ভব হবে। তিনি বলেন, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে এবং সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত থাকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিসে জনসেবা অব্যাহত রাখতে হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজে অফিসের বাইরে যেতে হলে বিকল্প কাউকে দায়িত্ব দিয়ে যেতে হবে, যাতে সেবা নিতে আসা মানুষকে ভোগান্তিতে পড়তে না হয়। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্য ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও কর্মকর্তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত