
মানবাধিকার সংগঠন অধিকার'র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফেনীতে মতবিনিময় সভা করেছে মানবাধিকার কর্মীরা। গতকাল শনিবার বিকেলে ফেনী প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার। অধিকার ফেনী ইউনিটের সদস্য দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন। সাংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রবন্ধ পাঠ করেন অধিকার ডিফেন্ডার আলী হোসেন নিমন। বক্তব্য রাখেন গেরিলা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু, চ্যানেল ওয়ানের ফেনী প্রতিনিধি নজির আহমেদ রতন, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী, দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার আলী হায়দার মানিক, সাপ্তাহিক হকার্স সম্পাদক তারেক মজুমদার, শিক্ষক মোশাররফ হোসেন ও অধিকার ফেনী ইউনিটের সদস্য জাফর আহমদ ভূঁইয়া প্রমুখ।