
বগুড়ার আদমদীঘি উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থিদের উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এই সংবর্ধনা দেয়া হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। শিক্ষক এনামুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আদমদীঘি উপজেলায় ২০২৬ সালে এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ১১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।