ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে গ্যাসের ট্যাবলেট খেয়ে বাবা মেয়ের মৃত্যু

সিরাজগঞ্জে গ্যাসের ট্যাবলেট খেয়ে বাবা মেয়ের মৃত্যু

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তারাকান্দি গ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন ওই গ্রামের রাম প্রসাদ (৩৪) ও তার মেয়ে কিরণ মালা (১০)। এ নির্মম ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। কাজিপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, দীর্ঘদিন ধরে স্বামী রাম প্রসাদের দ্বিতীয় স্ত্রী হাউসী রানীর সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে কলহ চলে আসছিল। এ বিষয় নিয়ে পারিবারিক ভাবে একাধিক দরবার শালিস হয়েছে। এরপরেও তাদের মধ্যে কলহ থামেনি। বরং প্রায় সময়ই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকতো। এরই জের ধরে সোমবার সকালে বাবা ও চতুর্থ শ্রেণির ছাত্রীর মেয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং উন্নত চিকিৎসার জন্য দুপরে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালের দিকে মেয়ে এবং সন্ধ্যার দিকে বাবার মৃত্যু হয়। পুলিশ ওই হাসপাতাল থেকে তাদের লাশ উদ্ধার করে একই হাসপাতাল মর্গে প্রেরণ করে। বাবা ও মেয়ে হত্যা না আত্নহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনার কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত