
নোয়াখালী -৫ কোম্পানীগনজ কবির হাট আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম বলেন ত্যাগী অনেকই ফ্যাসিস্টদের মুক্ত করতে তদবির করছে। তিনি গতকাল নোয়াখালী সদর উপজেলা নেয়াজপুর তার সংসদীয় এলাকায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদের মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন। তিনি আরও বলেন, মাদক ইয়াবা, কিশোর গ্যাং ইভটিজিং, মাটিকাটা, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করতে সকলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐক্য বদ্ধভাবে কাজ করতে অহবান করেন।
উপজেলার নেয়াজপুর ইউনিয়নের আয়োজনে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম এমপি।আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিমুল্লাহ বাহার হিরুন,সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকের হোসেন আলো, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন রায়হান সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ।