ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে হীরকজয়ন্তী উদ্?যাপন উপলক্ষে গঠিত আয়োজক কমিটির প্রথম সভা মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় চবি উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয় দিবস যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও সুশৃঙ্খলভাবে উদ্?যাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এলামনাই, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং সার্বিক আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, চবি সিন্ডিকেট সদস্য এস.এম. ফজলুল হক, সিনেট সদস্য ড. মনজুর-উল-আমিন চৌধুরী, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. নিহাদ করিম, মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম এবং কমিটির সদস্য সচিব চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ হাছান মিয়া।

সভায় উপস্থিত সকলে বিশ্ববিদ্যালয় দিবস উদ্?যাপনের প্রস্তুতি ও আয়োজনের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন। সভায় বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। সকলে উপাচার্যকে ধন্যবাদ জানান। মাননীয় উপাচার্য সকলের সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ জানান এবং সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত