ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

দশমিনায় ভূমি দস্যুদের হামলায় আহত-১৪

দশমিনায় ভূমি দস্যুদের হামলায় আহত-১৪

পটুয়াখালীর দশমিনায় ভূমি দস্যুদের হামলায় আহত হয়েছেন প্রায় ১৪ জন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার পাঁচখালী চরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মস্তোফা খলিফা (৬২), আউয়াল ফকির(৬০), সিদ্দিক ফকির(৪০), হারুন মুন্সি (৫৩), রত্তন বয়াতি(৩৮), আবুল কালাম হাওলাদার(৬০), ইউনুস হাওলাদার (৭০), ওহবা(৩৫), শাহ আলম (৭৬), হাসেম হাওলাদার(৬০), দুলাল হাওলাদার (৫০),মোয়াজ্জেম সরদার(৫৮), মনির খন্দাকার(৫৫), শাহ আলম সিকদার(৪৫) ও মালেক হাওলাদার(৫৫)।

জানা যায়, দশমিনা উপজেলার পাঁচখালী চরে রেকর্ডীয় মালিকদের দখলের জমি চাষাবাদে উপযোগী করতে ভ্যাকু দিয়ে বেরিবাঁধ নির্মানে কাজ করতে ছিলেন তারা। দফায় দফায় বিরোধ নিরসনে থানায় বসলে সেখানে থানা পুলিশের নির্দেশে বেরিবাঁধ নির্মান বন্ধ করা হয়।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ট্রালার যোগাযোগে মনির চৌকিদার, সাকুর হাওলাদার, নূরে আলম, ইস্কান্দার ও রিয়াজ হাওলাদার সহ আরো ২০-২৫ জন লোক চরে এসে এলোপাতাড়ি হামলা চালিয়ে তাদের আহত করেন। মুঠোফোন খবর পেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মো. মস্তোফা খলিফা ও আউয়াল ফকিরকে ভর্তি দেন আর অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

এ বিষয়ে ভুক্তভোগী মো. মস্তোফা খলিফা, সিদ্দিক ফকির ও ইউনুস হাওলাদার জানান, আমরা কাজ বন্ধ করে বেলা ১১ টার দিকে সকালের খাবার খাইতে বসছি।

এসময় নদী দিয়ে একটি ট্রালারে প্রায় ৩০-৩৫ জন লোক নিয়ে এসে আমাদের ট্রালারের কাছাকাছি থামিয়ে। পরে ইস্কান্দার, মনি চৌকিদার ও বেল্লাল ফরাজি সহ প্রায় ৩০-৩৫ জন লোক নেমেই আমাদের এলোপাতাড়ি হামলা চালায়। তারা আরও জানান, তাদের কাছে দেশি অস্ত্র ছিল। তারা আমাদের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। আমাদের চাল-ডাল ডিজেল নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এবিষয়ে অভিযুক্ত ইস্কান্দার জানান, আমি ভ্যুকর কাজে গেছি চরে। আমি কাউকেই মারতে যাইনি বা আমি মারিনি বরং আমি মারামারি থামিয়েছি। আর আমার কোন জমি জমা ওই চরে নেই।

এবিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত