ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে দুই ভাই নিহত

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে দুই ভাই নিহত

ভোলার বোরহানউদ্দিনে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে দুই ভাই নিহত হয়েছে। এ সময় আলম বক্তার নামে এক শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ দুর্ঘনা ঘটে। নিহতরা হলেন— তজুমদ্দিন উপজেলার শেম্ভপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তার ছেলে আঃ রহিম (৩৫) ও রাকিব (৩২)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে তজুমদ্দিন থেকে তিন ছেলেকে নিয়ে আলম বক্তারের শ্যালক মোঃ আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটার জন্য আসেন। এসময় বিদ্যুতের একটা ছেড়া তার দেখে নিহতদের বাবা আলম বক্তার সরাতে গেলে তিনি বিদ্যুতায়িত হয়। আলম বক্তারকে উদ্ধার করতে নিচে থাকা ছেলে আঃ রহিম এগিয়ে আসলে সেও বিদ্যুতায়িত হয়। এসময় তাদের উদ্ধার করতে গাছে থাকা রাকিব নিচে নেমে আসলে তারা দুই সহোদর বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। আহত হয়ে ভাগ্যক্রমে বেঁচে যায় তাদের বাবা আলম বক্তার। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত