ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন সম্পাদক

মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন সম্পাদক

জামালপুরের মাদারগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পৌর এলাকার প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে দৈনিক যুগান্তরের মাদারগঞ্জ প্রতিনিধি মির্জা হুমায়ুন কবীর সভাপতি এবং আমার দেশের পত্রিকার প্রতিনিধি খাদেমুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণার দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম। তাকে সহযোগিতা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন ও উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর সাইদুল ইসলাম। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে সামিউল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান সাইফুল, সাংগঠনিক সম্পাদক পদে বজলুর রহমান খান, অর্থবিষয়ক সম্পাদক পদে আল্পনা জান্নাত এবং দপ্তর সম্পাদক পদে ইউসুফ আলী নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত