ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ইসলামী শ্রমিক আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী শ্রমিক আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের ৫ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সদর উপজেলার সিপাহীপাড়ায় সংগঠনটির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া। এতে জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জামাল হোসাইন বেপারীর সঞ্চালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসাইন লস্করপুরী, জেলা শাখার সহসভাপতি গাজী রফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শেখ হাবিবুর রহমান বিক্রমপুরী, ইসলামী ছাত্র আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মো. শাহরিয়ার অনিক এবং জাতীয় শিক্ষক ফোরাম মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফেজ মো. এমদাদুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সম্মেলনে মুন্সীগঞ্জ জেলা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক হয়েছেন রফিকুল ইসলাম বাদল। সদস্য সচিব হয়েছেন জামাল হোসাইন বেপারী।এছাড়াও সদস্য হয়েছেন আবুল বাশার, আসলাম সরকার,এসহাক শেখ,জাকির হোসেন ও ফোরকান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত