
ময়মনসিংহের নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নান্দাইল উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে এই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬০ জন ব্যাক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে সহায়তার অংশ হিসেবে দুইবান করে ঢেউটিন তুলে দেওয়া হয়। উপকারভোগীরা বিনামূল্যে ঢেউটিন পেয়ে বর্তমান বিএনপি সরকার ও নান্দাইলের সংসদ সদস্য, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।