
হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সুদবিহীন ক্ষুদ্রঋণ গ্রহীতাদের সঙ্গে মতবিনিময় ও চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছে সোনাগাজী আল ইহসান ফাউন্ডেশন (এসইএএফ) এর নেতৃবৃন্দ।
গতকাল শনিবার ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, সিআইপি মেজবাহ উদ্দিন খাঁন কিসলু'র সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ (শান্তি নগর) শাপলা গ্রুপ ও ছাড়াইতকান্দি রেজিয়া প্রাইমারি এলাকায় অবস্থিত তিস্তা গ্রুপের ফাউন্ডেশনের ক্ষুদ্রঋণ গ্রহীতাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের গৃহীত প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করেন।