ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

আশুলিয়ায় ৪৭ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আশুলিয়ায় ৪৭ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

পোশাক শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের চলমান আন্দলোনের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ৪৭টি পোশাক কারখানা। সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় কারখানার সামনে বন্ধের নোটিশ দেখা যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকায় অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম। গতকাল শনিবার দুপুরে শিল্প পুলিশ ১এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পোশাক কারখানার কর্মপরিবেশ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এই তথ্য নিশ্চিত করেন।

শিল্প পুলিশ জানায়, গতকাল সকালে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত কোথাও কর্মবিরতি কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ শ্রম আইন এর ১৩(১) ধারা অনুযায়ী ১৮টি কারখানা সহ ৪৭ টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে বন্ধের নোটিশ পেয়ে এসব কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানাগুলোর সামনে শিল্পপুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে , ঢাকা জেলা পুলিশ, এসআরবি ও বিজিবি।

এর আগে গত কয়েক দিন ধরে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দলোনে আশুলিয়ায় শ্রমিকদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মতো ঘটনাও ঘটেছে । কিন্তু আজ পরিবেশ ছিল স্বাভাবিক। এসব ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এভাবে চলতে থাকলে বন্ধ কারখানার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত