
বাংলাদেশ শিক্ষক সমিতি ( বিটিএ) ফেনী জেলা শাখার আয়োজনে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সুবিধা প্রদান ও শিক্ষক কর্মচারী সন্তানদের এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শনিবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক। জেলা শিক্ষক সমিতির সভাপতি এ টি এম শামসুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাং আলমগীর চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা শিক্ষা অফিসার মো. শফি উল্যাহ ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াকুব নবী ভূঁইয়া। এসময় অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে প্রায় ১০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। অপরদিকে একইদিন সকালে ফেনী সদর উপজেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন ফেনী জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাং আলমগীর চৌধুরী। সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ রুহুল আমিন মজুমদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। উভয় অনুষ্ঠানে শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।