ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

দিনাজপুরে বিনামূল্যে ছাগল বিতরণ

দিনাজপুরে বিনামূল্যে ছাগল বিতরণ

গতকাল শনিবার দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের ঠুটিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ বেসরকারি উন্নয়ন সংস্থা অন্বেষন এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-ঢাকা'র অর্থায়নে এবং ছাগল পালন কর্মসূচীর আওতায় নারীর ক্ষমতায়ন ও তাদের স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে ২টি করে ছাগল ২৬ জনের মাঝে ৫২টি ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

অন্বেষন সংস্থার নির্বাহী পরিচালক শিপ্রা মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছাগল বিতরণের উদ্বোধনকালে জেলা সমাজসেবা কার্যালয়ের শহর সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম বলেন, সরকার নারীদের সুরক্ষা, অর্থনৈতিক মুক্তি ও স্বাবলম্বিতার লক্ষ্যে বিনামূল্যে ২টি করে ছাগল ২৬ জন সুফলভোগী নারীর মাঝে মোট ৫২টি ছাগল আজ বিতরণ করা হচ্ছে। ২টি ছাগল পালন করে আগামীতে যেন ১০টি ছাগল হয় সেভাবে যত্ন করবেন। এতেই আপনাদের অর্থনৈতিক মুক্তি আসবে এবং ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ভবতোষ রায়, স্থানীয় সমাজসেবক মনোতোষ রায়। সভাপতির বক্তব্যে অন্বেষন সংস্থার নির্বাহী পরিচালক শিপ্রা মজুমদার বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে আমরা তৃণমূল পর্যায়ে অসহায়, হতদরিদ্র নারীদের স্বনির্ভর করতে বিনামূল্যে ছাগল বিতরণ করে আসছি। আপনারা ছাগল গুলোকে যত্ন সহকারে পালন করবেন। সুফলভোগী ২৬ জন নারীকে ছাগল পালন প্রশিক্ষণ ও ছাগলের স্বাস্থ্য পরীক্ষা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেন দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণি স্বাস্থ্য) রবিউল আলম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত