ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, জনসেবার মান এবং দাপ্তরিক সমস্যাগুলো পর্যালোচনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এ সময় উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করা, সরকারি সেবার মানোন্নয়ন এবং দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভা শুরু হয়। বেলা সাড়ে ১২টায় সভা শেষ হয়। সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) বাকাইদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমান, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাবিবুল্লাহ এহসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুমন রায়, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এএফএম আনিছুর রহমান, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া এবং সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল হালিম। এ ছাড়া জেলার অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ফরিদপুর মেডিকেল কলেজের পরিচালক, জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, বিদ্যুৎ বিভাগ, পল্লী বিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা সভায় অংশ নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত