ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অপর মামলায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তারা হলেন— সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামের মৃত গোলজার হোসেন ব্যাপারির ছেলে শরিফুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভবানিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জিয়াউল হক।

গতকাল রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ এর আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন। ওই আদালতের এপিপি শামচুজ্জোহা শাহানশাহ বলেন, ২০১৯ সালের ১৩ জুন র‍্যাব-১২ এর সদস্যরা সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনে তল্লাশি চালিয়ে ১৯৯ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ জিয়াউল হককে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে র‍্যাব-১২-এর ডিএডি আবুল বাশার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। এদিকে, ২০১২ সালের ১৩ অক্টোবর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় ৭৫ গ্রাম হেরোইনসহ আনোয়ার বেগম ও তার ছেলে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে উপ-পরিদর্শক আসলাম হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত