ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

কালকিনি মডেল প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

কালকিনি মডেল প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

মাদারীপুরের কালকিনিতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কালকিনি মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন এবং কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

কালকিনিতে এই প্রথম ব্যালট বাক্সের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় সাংবাদিকদের মাঝে এক অভূতপূর্ব আনন্দের আমেজ বিরাজ করে।

গতকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এতে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন কালকিনি উপজেলা কৃষি অফিসার সুদীপ বিশ্বাস।

প্রিজাইডিং অফিসার অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কালকিনি উপজেলা মোঃ সাকিব খান, সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন।

ভোটগ্রহণ শেষে দীর্ঘ প্রক্রিয়া শেষে বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে দৈনিক আমার দেশ পত্রিকার কালকিনি প্রতিনিধি খন্দকার শামীম হোসাইন সভাপতি এবং দৈনিক সংবাদের প্রতিনিধি আশরাফুর রহমান হাকিম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া আলোকিত বাংলাদেশ পত্রিকার রোমান বেপারীকে সাংগঠনিক সম্পাদকসহ মোট ১৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত