
ময়মনসিংহের হালুয়াঘাটে গোবরাকুড়া কয়লা ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শাপলা বাজারে গোবরাকুড়া কয়লা ব্যবসায়ী সমিতির আয়োজনে সমিতির সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোবরাকুড়া কয়লা ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আশরাফুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার শেখ খালেদ উজ্জামান আউলিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কয়লা ব্যবসায়ী হাজী আনোয়ার হোসেন, নজরুল ইসলাম ভূঞা,খালেদ উজ্জামান মঞ্জু, নুরুল ইসলাম, মকবুল হোসেন, গোবরাকুড়া কয়লা ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী, সমাজসেবক সেলিম আহমেদ প্রমুখ।