ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

মারামারি থামাতে গিয়ে জুলাইযোদ্ধা নিহত

মারামারি থামাতে গিয়ে জুলাইযোদ্ধা নিহত

নেত্রকোনার মদন উপজেলায় পৌর শহরের টোল আদায়কারী ও সিএনজি চালকের মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল এক আহত জুলাই যোদ্ধার। নিহত জুলাই যোদ্ধার নাম আব্দুল বারেক (৮৬)। তিনি মদন পৌর এলাকার চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। তিনি ২০২৪ সালের জুলাই গণ অভুথ্যানের সময় পুলিশের গুলিতে নিজের চোখ হারিয়েছিলেন। গতকাল সোমবার উপজেলার চাঁনগাও ইউনিয়নের মড়লবাড়ির সামনে এ ঘটেছে। এ ঘটনায় আতিকুল ইসলাম (১৯) নামে একজন টোল আদায়কারীকে আটক করেছে মদন থানার পুলিশ। আতিকুল পৌর এলাকার আব্দুর রশিদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভায় চলাচলরত যাহবাহন থেকে টোল আদায় করার জন্য মুফতি রায়হান আহমেদ পৌরসভা থেকে ইজারা নেন। গতকাল সোমবার ময়মনসিংহ থেকে মদন আসার পথে একটি যাত্রীবাহী সিএনজি থেকে ২০ টাকা টোল আদায় নিয়ে চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ির সামনে টোল আদায়কারী ও সিএনজি চালকের মারামারি শুরু হয়। এ সময় সিএনজিতে থাকা জুলাইযোদ্ধা আব্দুল বারেক মারামারি থামাতে গিয়ে আহত হন। পরে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত