ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সুমন, তুষি ও ইমরানের ‘রইদ’ ঈদুল আজহায়

সুমন, তুষি ও ইমরানের ‘রইদ’ ঈদুল আজহায়

‘হাওয়া’-খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত নতুন সিনেমা ‘রইদ’ আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। খবরটি নিশ্চিত করে নির্মাতা বলেন, ‘আসছে কোরবানি ঈদকে ঘিরেই পরিকল্পনা রয়েছে। ওই সময় চলচ্চিত্রটি মুক্তি দিতে চাই। সেভাবেই কাজ করছি।’ এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। সিনেমায় আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে। গত বছরের শেষে ‘রইদ’ সিনেমার পোস্টার ও ট্রেলার প্রকাশ করা হয়েছিল। সেসময় দর্শকরা বেশ পছন্দ করেন। এরপর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসরে অংশ নেয় সিনেমাটি। সেখান থেকে পুরস্কার নিয়ে ফিরতে না পারলেও দর্শকদের একরাশ মুগ্ধতা দিয়েছে।

‘রইদ’ সিনেমার প্লট গড়ে উঠেছে সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে। মূল পাত্র-পাত্রী নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। এ ছবিটির সেট তৈরিতে ফাঁকা জায়গায় প্রায় ৫০ হাজার গাছ লাগিয়েছিলেন পরিচালক। দীর্ঘ ছয় মাস ধরে সেই গাছগুলোর নিবিড় যত্ন নেওয়া হয়েছিল, পুরো এলাকাটি যেন সিনেমার সঙ্গে মিশে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত