ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

তারিক আনাম খানের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

তারিক আনাম খানের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

দেশের কিংবদন্তি অভিনেতা তারিক আনাম খান। মঞ্চ থেকে টিভি নাটক কিংবা চলচ্চিত্র- সবখানেই অভিনয়ের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। প্রায় চার যুগ ধরে মিশে আছেন অভিনয়ে। পর্দায় তাকে দেখাও একাধিক প্রজন্মের জন্য উৎসাহের, অনুপ্রেরণার।

গুণী এই অভিনেতার কাছ থেকেই এবার অভিনয় শেখার সুযোগ মিলবে। আর সুযোগটা করে দিচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ৩ জুলাই অনুষ্ঠিত হবে তাদের বিশেষ আয়োজন ‘চরকি কার্নিভাল’। সেখানেই থাকবে তারিক আনাম খানের মাস্টার ক্লাস।

গত বৃহস্পতিবার এক বার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ মাস্টারক্লাসে অংশ নিতে হলে করতে হবে রেজিস্ট্রেশন। সময় ২২ জুন পর্যন্ত। আসন সংখ্যা ২৫ থেকে ৩০ জন। যারা আগে নিবন্ধন করবেন, তারাই পাবেন সুযোগ। ৩ জুলাই সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে এ ক্লাস চলবে দুপুর ১টা পর্যন্ত। এতে ক্যামেরা পারফর্মেন্স, চরিত্র রূপায়নসহ নানা কৌশল শেখাবেন তারিক আনাম খান।

প্রসঙ্গত, এ আয়োজনে ২০২৩ ও ২০২৪-এ চরকিতে মুক্তি পাওয়া বিভিন্ন কনটেন্টকে পুরস্কৃত করা হবে। আর বিশেষ সম্মাননা দেওয়া হবে প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত