ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সাদনিমার সঙ্গে ‘রহস্যময়’ তরুণ

সাদনিমার সঙ্গে ‘রহস্যময়’ তরুণ

হলুদ রঙের টি-শার্ট পরা এক তরুণের কাঁধে মাথা রেখে আছেন অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। জলাশয়ের ধারে তোলা ছবিটি গত রোববার বিকালে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। সঙ্গে জুড়ে দিয়েছেন রোমান্টিক ক্যাপশন, ‘ভালোবাসা যদি একটাই গল্প হয়, তবে তার সবচেয়ে সুন্দর অধ্যায় তুমি।’

সেই তরুণের মুখ দেখা যাচ্ছে না, তবে কি প্রেমিককে সামনে নিয়ে আসছেন সাদনিমা? ছবিটি প্রকাশের পর ভক্তরা বলছেন, তাদের হৃদয় ভেঙেছে। কেউ কেউ লিখছেন, সাদনিমাকে আনফলো করে দেবেন। ‘কেউ বলছেন, কে এই রহস্যময় তরুণ?’

সাদনিমা কি সত্যিই প্রেমিককে সামনে নিয়ে আসছেন? নাকি এটি কোনো নাটকের শুটিংয়ের ছবি?- তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। জানতে চাইলে বিষয়টি খোলাসা করেননি সাদনিমা। সঙ্গে থাকা তরুণটি কে- তা-ও খোলাসা করেননি তিনি। সাদনিমা বলছেন, বিষয়টি সাসপেন্স হিসেবে থাকুক। শিগ্গিরই বিষয়টি জানাবেন। টিভি নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। সম্প্রতি ‘মনডুবি’ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সাদনিমা। ওয়েব সিনেমা ‘লিটল মিস ক্যাওস’ ও ‘রাক্ষস’ সিনেমায় দেখা গেছে সাদনিমাকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত