ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

নির্মাতার ছবি ‘ফাঁস’, ‘আন্ধার’ নিয়ে যা জানা গেল

নির্মাতার ছবি ‘ফাঁস’, ‘আন্ধার’ নিয়ে যা জানা গেল

দিনকয়েক আগে হঠাৎই নির্মাতা রায়হান রাফীর ফেসবুক পোস্ট, আমি কাল থেকে অফিশিয়ালি আনঅফিশিয়াল ফার্স্ট লিক দেওয়া শুরু করছি। মজা করে দেওয়া সেই পোস্টে নির্মাতা আরও লিখেছিলেন, আমার ‘আন্ধার সিনেমার প্রডিউসারদের একটা বদঅভ্যাস আছে। আমি বলি, একটা পোস্ট দিই? তারা বলে, ‘না।’ আমি বলি, একটা ছবি দিই। তারা বলে, ‘না।’ আমি বলি, একটু ‘আন্ধার’ নিয়ে কথা বলি? তারা বলে, ‘এখনও না।’ এর পরদিন থেকে সিনেমাটির বিভিন্ন দৃশ্য ‘ফাঁস’ করতে থাকেন রাফী। অভিনব এ প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। প্রতিটি পোস্টের নিচে ছবিটির অভিনয়শিল্পী, প্রযোজক মন্তব্যও করেন। মন্তব্য করেন অনেক সাধারণ দর্শকও। বেশির ভাগেরই প্রশ্ন ছিল- সিনেমাটা কবে মুক্তি পাবে? সেই সূত্রের আলাপ নির্মাতার সঙ্গে।

রায়হান রাফী জানান, চলতি বছরের অক্টোবরে, দুর্গাপূজা উপলক্ষে ছবিটি প্রেক্ষাগৃহে আনতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। যদিও নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবু পূজার ছুটি ঘিরেই মুক্তির পরিকল্পনা করছেন তারা। ‘কয়েক বছর ধরে ঈদে সিনেমা মুক্তি পেলে উৎসবের একটা আবহ তৈরি হয়। আমরা চাই, পূজাতেও সেই উৎসবমুখর পরিবেশটা ফিরে আসুক। পূজায় কয়েক দিন ছুটি থাকে। ছুটির এ আমেজে মানুষ প্রেক্ষাগৃহে আসুক, সিনেমা দেখুক- এটাই আমাদের প্রত্যাশা,’ বলেন তিনি।

পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আন্ধার বাংলাদেশের হরর ঘরানার অন্যতম বড় বাজেটের আয়োজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত