ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ক্যারিয়ারে বেশ কিছু ভুল করেন আয়ুষ্মান

ক্যারিয়ারে বেশ কিছু ভুল করেন আয়ুষ্মান

একদিন শুটিং শেষে আয়ুষ্মান ফিরেছেন হোটেলে আর তৈরি হয়েছেন রাতের খাবারের জন্য। ১৫ মিনিটের মধ্যে দুই থেকে আড়াই শ জন কলেজশিক্ষার্থী হোটেলে এসে তার সঙ্গে দেখা করতে হাজির! আয়ুষ্মান কেবল খাবার মুখে তুলেছেন, সে সময় এলো সেই খবর। সঙ্গে সঙ্গে খাওয়া ছেড়ে উঠে যান তিনি। কক্ষের বেলকনিতে গিয়ে ভক্তদের সঙ্গে দেখা করেন। এই হলো আয়ুষ্মান খুরানা। নিজের মধ্যে এ বিনয় তার এমনিতেই হয়নি। দীর্ঘ কঠিন পথ পাড়ি দিয়ে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। সেই পথচলা তাকে শিখিয়েছে, অহংকারী নয়, বিনয়ী হতে হবে। যিনি বলিউডের চেনা স্রোতে গা ভাসাননি। বরং তৈরি করেছেন নতুন রাস্তা। নায়কসুলভ চরিত্র নয়, অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি তৈরি করেছেন নিজের সিনেমাপথ। কিছু ছবি আছে, যেগুলো দেখলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, আয়ুষ্মান খুরানার নাম। বলিউডে আয়ুষ্মান খুরানা তাই হয়ে উঠেছেন একটি সিনেমাধারা।

ভক্তদের হিসাব-নিকাশ স্পষ্ট, আয়ুষ্মান আছেন মানে সিনেমাটি হবে গল্পনির্ভর। পর্যাপ্ত বিনোদনের সঙ্গে ছবিটি থেকে অনেক কিছু জানা যাবে। 'ভিকি ডোনার' ছবির এ তারকা ২০১২ সাল থেকে যে সাফল্যের দেখা পেয়েছিলেন, সেটা হারিয়ে খুব মন্দায় ছিলেন অনেক দিন। কিন্তু ক্যারিয়ারের সেই মন্দা বেশি দিন দেখতে হয়নি তাঁকে। কেননা শুরু থেকেই তিনি আত্মনিবেদন করেছিলেন মানসম্মত গল্পে। সে রকমই এক সিনেমা 'দম লাগা কে হাইশা'।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত