ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

১০ আগস্টের পর ড. ইউনূস ভিভিআইপি সুবিধা পাবেন না

১০ আগস্টের পর ড. ইউনূস ভিভিআইপি সুবিধা পাবেন না

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘ভেরি ভেরি ইমপরট্যান্ট পারসন’ বা ভিভিআইপি মর্যাদার মেয়াদ ছয় মাস কমানো হয়েছে। সে হিসাবে আগামী ১০ আগস্টের পর তিনি আর এ মর্যাদা পাবেন না। এরপর থেকে তাকে বাংলাদেশের একজন সাধারণ নাগরিকের মতোই চলতে হবে। সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিকালে দায়িত্ব হস্তান্তরের কয়েকদিন আগে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে ড. ইউনূসকে এক বছরের জন্য ভিভিআইপি হিসেবে এসএসএফ নিরাপত্তা দেওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের আওতায় পূর্বে দেওয়া সুবিধা পুনর্বিবেচনা করে তা কমিয়ে ছয় মাস করা হয়েছে। অর্থাৎ ১০ আগস্ট পর্যন্ত তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএস) কঠোর নিরাপত্তা এবং প্রটোকল সুবিধা পাবেন। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর প্রায় ১৮ মাস দায়িত্ব পালন শেষে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে বিদায় নেন। ইউনূস ক্ষমতা ছাড়ার মাত্র কয়েক দিন আগে নিজেই নিজেকে নিজে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা দেন। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে ১০ ফেব্রুয়ারি এ সংক্রান্ত গেজেট জারি করা হয়। তবে সেটি বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) ওয়েবসাইটে নেই। সাধারণত সরকারের সব গেজেট এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত