ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

হামের উপসর্গ ও ডেঙ্গুতে আরও ১০ প্রাণহানী

হামের উপসর্গ ও ডেঙ্গুতে আরও ১০ প্রাণহানী

দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দশ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে এইডিস মহাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জন এবং হামের উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বুলেটিনে এ তথ্য দেওয়া হয়েছে। বুলেটিনের তথ্যানযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬, চট্টগ্রাম বিভাগের ১ এবং রাজশাহী বিভাগে ১ জন রয়েছেন। তাদের নিয়ে চলতি বছর সরকারি হিসাব অনুযায়ী, ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৪৯১ জনে। এছাড়া ডেঙ্গু নিয়ে এ পর্যন্ত চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন। এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৫ হাজার ৯১৫ জনর রোগী।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ২১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এইডিস মশার প্রজননস্থল ধ্বংস, তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়া এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা।

হাম উপসর্গে দুই জনের মৃত্যু : দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬৭ জন। স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২০১ জনের মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু ১ হাজার ৩০৬ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৪ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৩ জনের। মোট ১ হাজার ১৬৭ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২০ হাজার ২৪৭ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ১১ হাজার ৩০৩ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬৪৬ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ১১১ জনের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত