ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আজ রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদির

আজ রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদির

সাধারণ নাগরিকদের আজ মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানিয়েছে সৌদি আরবের রয়্যাল কোর্ট। গত রোববার এ আহ্বান জানানো হয়।

তারা বলেছে, আজ হবে শাবান মাসের ২৯তম দিন। এদিন সন্ধ্যার পর পূর্ব গগনে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে।

সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে রয়্যাল কোর্ট বলেছে, কেউ যদি খালি চোখে অথবা দূরবীণ ব্যবহার করে চাঁদ দেখতে পান তাহলে তা যেন নিকটস্থ কোর্টে অবহিত করেন। যাদের চাঁদ দেখার প্রতি আগ্রহ আছে তাদের আঞ্চলিক চাঁদ দেখা কমিটিতে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছে রয়্যাল কমিটি। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মুসলিমদের স্বার্থে এতে আগ্রহীদের সামিল হওয়ার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত