ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সৌদি আরব হঠাৎ সোমালিয়ার সঙ্গে কেন সামরিক চুক্তি করল

সৌদি আরব হঠাৎ সোমালিয়ার সঙ্গে কেন সামরিক চুক্তি করল

সৌদি আরব সম্প্রতি সোমালিয়ার সঙ্গে একটি সামরিক সহযোগিতা চুক্তিতে সই করেছে। একে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের ‘নতুন অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছেন সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোআল্লিম ফিকি। যদিও চুক্তির সুনির্দিষ্ট বিবরণ প্রকাশ করা হয়নি। তবে সোমালি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদার করবে এবং একাধিক যৌথ স্বার্থসংশ্লিষ্ট খাতকে অন্তর্ভুক্ত করবে। ইসরায়েল সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দুই মাস পরেই রিয়াদণ্ডমোগাদিশুর এই চুক্তি উপসাগরীয় অঞ্চলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। লোহিত সাগর অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে উপসাগরীয় শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছে। সৌদি আরব চাইছে লোহিত সাগর ও আফ্রিকার শৃঙ্গ (হর্ন অব আফ্রিকা) অঞ্চলে তার কৌশলগত উপস্থিতি বাড়াতে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-এর প্রভাব বৃদ্ধির প্রেক্ষাপটে রিয়াদ সক্রিয় হয়েছে। এক আফ্রিকান ইউনিয়ন কূটনীতিকের ভাষায়, ‘সৌদি আরব বুঝেছে, লোহিত সাগরের প্রভাব হারানোর ঝুঁকি তৈরি হয়েছে।’ সামুদ্রিক নিরাপত্তা জোরদার: সোমালিয়া নিজস্ব নৌ ও উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে সৌদির সহায়তা পাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত