ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সৌদি-কাতারে বোমা হামলার চেষ্টায় মোসাদ এজেন্ট গ্রেপ্তার

মার্কিন সাংবাদিকের দাবি
সৌদি-কাতারে বোমা হামলার চেষ্টায় মোসাদ এজেন্ট গ্রেপ্তার

সৌদি আরব ও কাতার তাদের ভূখণ্ডে বোমা হামলার পরিকল্পনা করা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের গ্রেপ্তার করেছে বলে দাবি করেছেন মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও সাংবাদিক টাকার কার্লসন।

গত সোমবার নিজের অনুষ্ঠানে তিনি প্রশ্ন তোলেন, ‘যেসব উপসাগরীয় দেশ ইরানের হামলার শিকার, সেখানে ইসরায়েল কেন বোমা হামলার পরিকল্পনা করবে? তারা কি একই পক্ষে নয়?’ কার্লসনের অভিযোগ, ইসরায়েল ইরানকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও কুয়েতসহ বিভিন্ন আরব দেশেও অস্থিতিশীলতা ছড়াতে চায়। তিনি আরও দাবি করেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের মধ্যে ইচ্ছা করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সৌদি আরব, কাতার বা ইসরায়েলের পক্ষ থেকে তার এই দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ফেব্রুয়ারিতে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সাক্ষাৎকার নেওয়ার পর ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা কার্লসন ও তার টিমের সদস্যদের সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করেছিলেন বলে জানা যায়। ওই সাক্ষাৎকারে হাকাবি বলেন, ইহুদিদের ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনের ‘ঐশ্বরিক অধিকার’ রয়েছে এবং তিনি ফিলিস্তিনি জাতীয় পরিচয় অস্বীকার করেন। এর আগে অনলাইনে দুজনের মধ্যে প্রকাশ্য বাকবিতণ্ডা হয়; কার্লসন খ্রিস্টানদের প্রতি ইসরায়েলের আচরণকে ‘জঘন্য’ বলে সমালোচনা করেছিলেন।

কার্লসনের সাম্প্রতিক মন্তব্য এসেছে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষাপটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত