
র্যাপার থেকে রাজনীতিতে নাম লেখানো বালেন্দ্র শাহ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি দেশটির ৪৭তম প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল তাকে এই পদে নিযুক্ত করেন। গতকাল শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় শাহের পরনে ছিল আঁটসাঁট ট্রাউজার্স ও জ্যাকেট, মাথায় সিগনেচার কালো নেপালি টুপি আর চোখে সানগ্লাস। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনীতিক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রয়টার্সের খবরে এমনটি জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক মন্দায় ভুগতে থাকা হিমালয় কন্যা নেপালে রাজনৈতিক ভারসাম্য রক্ষা ও নতুন কর্মসংস্থান তৈরির দায়িত্ব এখন বালেন্দ্র শাহের কাঁধে।