ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্ত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই আবারও দুঃসংবাদ যুক্তরাষ্ট্রের জন্য। তাদের সর্বাধুনিক প্রযুক্তির একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সময় বিকালে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে প্রশিক্ষণ চলাকালীন যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন বিমানবাহিনী।

জানা যায়, নেভাদার ইন্ডিয়ান স্প্রিংস থেকে প্রায় ২৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত ‘নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ’-এর সংরক্ষিত এলাকায় যুদ্ধবিমানটি আছড়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে পাইলট নিজেকে সফলভাবে বের করে নিতে সক্ষম হন। নেলিস বিমানঘাঁটির জনসংযোগ শাখা ফক্স নিউজকে জানিয়েছে, পাইলট বর্তমানে নিরাপদ আছেন এবং সামান্য আঘাত পাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাটি একটি নিয়ন্ত্রিত সামরিক আকাশসীমায় এবং ফেডারেল প্রোপার্টির ভেতরে ঘটায় কোনো জনবসতি ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নেলিস বিমানঘাঁটির একজন মুখপাত্র বলেন, আমাদের কর্মীদের নিরাপত্তা এবং স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা আমাদের প্রধান অগ্রাধিকার। জনবহুল কোনো এলাকায় এই দুর্ঘটনার প্রভাব পড়েনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত