ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ট্রাম্পকে হোয়াইট হাউসে বলরুম তৈরির কাজ বন্ধ রাখতে বললেন আদালত

ট্রাম্পকে হোয়াইট হাউসে বলরুম তৈরির কাজ বন্ধ রাখতে বললেন আদালত

হোয়াইট হাউসে ট্রাম্পের বলরুম তৈরির কাজ আটকে দিয়েছেন একজন মার্কিন বিচারক। তিনি বলেছেন, কংগ্রেসের অনুমোদন না পেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কাজ করতে পারবেন না। হোয়াইট হাউসের ইস্ট উইংয়ে একটি বলরুম তৈরির কাজ শুরু হয়েছে। এ কাজের ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি মার্কিন ডলার।

বলরুম তৈরির জন্য ইস্ট উইংয়ের বড় একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। আদালত সেখানে আপাতত কাজ বন্ধ রাখতে বলেছেন। এ নির্দেশ রিপাবলিকান প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের ক্ষমতার কেন্দ্র পুনর্গঠনের সবচেয়ে দৃশ্যমান প্রচেষ্টার একটিকে আটকে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশনের একটি নিষেধাজ্ঞা আবেদন প্রাথমিকভাবে আমলে নিয়ে ইউএস ডিস্ট্রিক্ট জাজ রিচার্ড লিওন এ আদেশ দিয়েছেন। ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন একটি অলাভজনক সংস্থা। আদালতের কাছে করা আবেদনে তারা অভিযোগ করে, হোয়াইট হাউসের ঐতিহ্যবাহী ইস্ট উইং ধ্বংস করে সেখানে নতুন ভবনের নির্মাণ শুরু করে ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় বিচারক হিসেবে নিয়োগ পান লিওন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত