ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রে বাবার গুলিতে সাত শিশুসহ বহু হতাহত

যুক্তরাষ্ট্রে বাবার গুলিতে সাত শিশুসহ বহু হতাহত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে বন্দুকধারী বাবার গুলিতে আট শিশুসহ বহু হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, গত রোববার সকালে শ্রিভিপোর্ট শহরের দুটি বাড়িতে এই হামলা চালানো হয়। শ্রিভিপোর্ট পুলিশ ডিপার্টমেন্ট এর মুখপাত্র ক্রিস বোর্ডেলন জানান, নিহত আট শিশুর মধ্যে সাতজনই হামলাকারীর নিজের সন্তান। তাদের বয়স এক বছর থেকে প্রায় ১২ বছরের মধ্যে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন যাদের একজন হামলাকারীর স্ত্রী। পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তি শামার এলকিন্স পুলিশের ধাওয়ার পর গুলিতে নিহত হয়। এর আগে সে অস্ত্রের মুখে একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করছিল।

তদন্তকারীরা এখনো হামলার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি। তবে পুলিশ বলছে, এটি সম্পূর্ণ পারিবারিক বা গার্হস্থ্য ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। ২০১৯ সালে অস্ত্রসংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত হওয়ায় এলকিন্স পুলিশের নজরদারিতে ছিল।

ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে টম আর্সেনাক্স বলেন, এটি শহরের ইতিহাসে অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত