ঢাকা শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ড্রোন হামলায় ইসরায়েলের ১২ সেনা আহত

ড্রোন হামলায় ইসরায়েলের ১২ সেনা আহত

দখলদার ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল বৃহস্পতিবার সকালে সীমান্তবর্তী বসতি সোমেরাতে এ ড্রোন হামলা চালায় তারা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সোমেরাতের একটি আর্টিলারি পজিশন লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়। যা সেখানে থাকা একটি কার্গো ক্যারিয়ারে আঘাত হানে। এই হামলায় সেখানে থাকা ১২ সেনা আহত হন। যারমধ্যে দুজন মাঝারি আহত হয়েছেন। আর বাকি ১০ জনের অবস্থা ভালো আছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনাবাহিনীর একটি এম৫৪৮ আলফা কার্গো ক্যারিয়ারে আগুন ধরে যায়। এ ধরনের কার্গো ক্যারিয়ারে কামানের গোলা বা শেল বহন করা হয়। ইসরায়েল বাহিনীর ওই কার্গো ক্যারিয়ারে গোলা ছিল। ফলে এটিতে ড্রোন আঘাত হানার পর গোলাগুলো বিস্ফোরিত হওয়া শুরু করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত