ঢাকা রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

জার্মানি থেকে প্রায় ৫ হাজার সৈন্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। রয়টার্সের প্রতিবেদন অনযায়ী, স্থানীয় সময় গত শুক্রবার পেন্টাগনের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। এক বিবৃতিতে শন পারনেল বলেন, ‘ইউরোপে সামরিক অবস্থান নিয়ে বিস্তৃত পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সংশ্লিষ্ট অঞ্চলের প্রয়োজনীয়তা ও বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি আগামী ছয় থেকে বারো মাসের মধ্যে এই প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হবে।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে ন্যাটো জোটে সৃষ্ট মতবিরোধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র জার্মানিতে তাদের সামরিক উপস্থিতি কমানোর বিষয়টি বিবেচনা করছে। ইরান যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপের দেশগুলোর ক্রমবর্ধমান দূরত্বের মধ্যেই ন্যাটো মিত্র জার্মানির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত