ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ইরানের পারমাণবিক কর্মসূচি এখনও অক্ষত আছে

ইরানের পারমাণবিক কর্মসূচি এখনও অক্ষত আছে

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে, ইরানের পারমাণবিক কর্মসূচিতে সাম্প্রতিক হামলার পরও বড় ধরনের নতুন ক্ষতি হয়নি এবং পারমাণবিক অস্ত্র তৈরির সময়সীমা আগের মতোই রয়েছে। একাধিক সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী, ইরান একটি পারমাণবিক বোমা তৈরি করতে এখনো প্রায় ৯ মাস থেকে এক বছর সময় নিতে পারে, যা গত বছরের হিসাবের সঙ্গে প্রায় একই। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২৮ ফেব্রুয়ারি থেকে যে সামরিক অভিযান শুরু করে, তার একটি প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো। তবে সাম্প্রতিক হামলাগুলো মূলত প্রচলিত সামরিক অবকাঠামো ও লক্ষ্যবস্তুতে কেন্দ্রীভূত ছিল। ইসরায়েল কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও, যুক্তরাষ্ট্রের হামলা বেশি গুরুত্ব দিয়েছে ইরানের সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা শিল্প ধ্বংসের ওপর। ফলে পারমাণবিক কর্মসূচির মূল উপাদান বিশেষ করে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম—বেশিরভাগই অক্ষত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত