ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

রাতে ইউক্রেনের ৩৪৭টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

রাতে ইউক্রেনের ৩৪৭টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

রাশিয়ার বিভিন্ন অঞ্চল ও আশপাশের সমুদ্র এলাকায় গত বুধবার সন্ধ্যা থেকে ইউক্রেনের ৩৪৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি জানিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণানুষ্ঠান আয়োজনের কয়েকদিন আগে ইউক্রেনের ড্রোন ভূপাতিত করার এ দাবি করল মস্কো। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত বুধবার গ্রিনীচ মান সময় ১৮০০টা থেকে গতকাল বৃহস্পতিবার ০৪০০টা পর্যন্ত মোট ৩৪৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। চলতি সপ্তাহে দুই দেশই একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে। ইউক্রেন ৬ মে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও রাশিয়া তা উপেক্ষা করে। অন্যদিকে, ক্রেমলিন ৮ ও ৯ মে যুদ্ধবিরতির দাবি জানায়। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত