
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার এবং দক্ষিণ লেবাননে চলমান হামলার প্রতিবাদে রাতভর তেল আবিবে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। খবর এএফপির। ইরান ও লেবাননের যুদ্ধ এবং অভ্যন্তরীণ উত্তেজনার মধ্যে চলতি বছরের শেষের দিকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই উত্তেজনার কিছু অংশ অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়ের সেইসব সদস্যদের ঘিরে, যারা সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করছে।