ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

তৃণমূলের ২ হাজার সমর্থকের ওপর হামলার অভিযোগে হাইকোর্টে মামলা

তৃণমূলের ২ হাজার সমর্থকের ওপর হামলার অভিযোগে হাইকোর্টে মামলা

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী এবং সমর্থকদের ওপর হামলার অভিযোগে জনস্বার্থ মামলা হয়েছে। গত মঙ্গলবার দলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলাটি করেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলাটি করা হয়েছে। ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করে গত বৃহস্পতিবার শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন।

শীর্ষণ্য মামলার অভিযোগে বলেন, এবারের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এসব ঘটনায় তৃণমূলের অন্তত ২ হাজার কর্মী-সমর্থক আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূলের ৩৬৫টি দলীয় কার্যালয়। শীর্ষণ্য এ বিষয়ে আদালতকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে দাবি করেছেন, আদালত যেন এ ঘটনার তদন্ত উপযুক্ত তদন্ত সংস্থা দ্বারা করার নির্দেশ দেন। রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে আদালত যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত