ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে তুলকালাম

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে তুলকালাম

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর প্রকাশের পর দেশটিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ২২ লাখের বেশি শিক্ষার্থীর জন্য অনুষ্ঠিত নিট ইউজি ২০২৬ নামের পরীক্ষাটি বাতিল করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। জানা গেছে, এই কেলেঙ্কারির শুরু মহারাষ্ট্রের নাসিক থেকে, যেখানে প্রথম প্রশ্নপত্রের ডিজিটাল কপি পাওয়া যায়।

জানা গেছে, নাসিকের বাসিন্দা শুভম খৈরনারকে প্রশ্নপত্র কিনে পরে তা বেশি দামে বিক্রির অভিযোগে আটক করেছে সিবিআই। তিনি নাকি পুনের এক সন্দেহভাজনের কাছ থেকে প্রশ্নপত্র কিনে ৫ লাখ রুপি লাভে তা বিক্রি করেন। মহারাষ্ট্রের পর প্রশ্নপত্রটি হরিয়ানার গুরুগ্রাম, রাজস্থানের জয়পুর ও সিকার, জম্মু-কাশ্মীর, বিহার এবং কেরালাসহ আরও কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। নাসিকের ইন্দিরানগর এলাকার ৩০ বছর বয়সী শুভম খৈরনার আয়ুর্বেদিক মেডিসিন ও সার্জারির (বিএএমএস) ছাত্র। অভিযোগ রয়েছে, তিনি পুনের এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ রুপিতে প্রশ্নপত্র কিনে হরিয়ানার এক ক্রেতার কাছে ১৫ লাখ রুপিতে বিক্রি করেন এবং ৫ লাখ রুপি লাভ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রশ্নপত্রটি এনক্রিপটেড মেসেজিং অ্যাপের মাধ্যমে ছড়ানো হয়েছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত