ঢাকা রোববার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

এপ্রিলে হরমুজ প্রণালি দিয়ে ১ কোটি ব্যারেল তেল রপ্তানি ইরাকের

এপ্রিলে হরমুজ প্রণালি দিয়ে ১ কোটি ব্যারেল তেল রপ্তানি ইরাকের

গত এপ্রিল মাসে হরমুজ প্রণালি দিয়ে ১ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে ইরাক। দেশটির নতুন তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।

বাসিম মোহাম্মদ বলেন, দেশের তেল উৎপাদন ও রপ্তানি ক্ষমতা বাড়াতে ইরাক ওপেকের সঙ্গে কাজ করার পরিকল্পনা করছে। তিনি আরও জানান, বাগদাদের লক্ষ্য হলো দৈনিক ৫০ লাখ ব্যারেল উৎপাদন ক্ষমতায় পৌঁছানো। এদিকে হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে প্রতিষ্ঠা করছে ইরান। এরই অংশ হিসেবে তেহরানের সঙ্গে জ্বালানি পরিবহন চুক্তি করেছে ইরাক ও পাকিস্তান। সংশ্লিষ্ট পাঁচটি সূত্র জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের জন্য দুই দেশই ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি রপ্তানি ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সাধারণত এই অঞ্চল থেকেই বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও এলএনজি সরবরাহ করা হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে রাখার পর হরমুজ প্রণালিতে উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, ইরান এখন প্রণালি পুরোপুরি বন্ধ না করে সেখানে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল নিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত