ঢাকা বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সরকারি টাকায় প্রেমিকা নিয়ে বিলাসবহুল ভ্রমণ বিপাকে এফবিআই প্রধান

সরকারি টাকায় প্রেমিকা নিয়ে বিলাসবহুল ভ্রমণ বিপাকে এফবিআই প্রধান

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেলের বিরুদ্ধে সরকারি সম্পদ অপব্যবহারের নতুন অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দাপ্তরিক সফরের নামে তিনি তার প্রেমিকাকে নিয়ে বিলাসবহুল আউটিংয়ে মেতেছিলেন, যা নিয়ে ওয়াশিংটনে শুরু হয়েছে নতুন বিতর্ক। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪৬ বছর বয়সি এফবিআই প্রধান গত ১০ মে তার ২৭ বছর বয়সি প্রেমিকা অ্যালেক্সিস উইলকিন্সকে নিয়ে এফবিআইয়ের নিজস্ব ‘গালফস্ট্রিম ফাইভ’ জেটে চড়ে ওয়াশিংটন থেকে ফিলাডেলফিয়া যান। সেখানে তারা জর্জ স্ট্রেট ও ক্রিস স্ট্যাপলটনের একটি কান্ট্রি মিউজিক কনসার্ট উপভোগ করেন। ওই কনসার্টের প্রাইভেট স্যুটের খরচ ছিল ৩৫ হাজার থেকে ৫০ হাজার ডলার। প্রতিবেদন অনুযায়ী, রাত ১১টা পর্যন্ত এফবিআইয়ের ফ্লাইট ক্রু এবং নিরাপত্তা কর্মীরা তাদের জন্য অপেক্ষায় ছিলেন, যার ফলে সরকারি কোষাগার থেকে ওভারটাইম ভাতাও গুনতে হয়েছে। এফবিআই মুখপাত্রের মাধ্যমে প্যাটেলের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত